ঝালকাঠিতে মাঝরাতে পুড়ে ছাই ৬ দোকান

0
22

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বোর্ডের হাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মো. আরিফুল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সাঈদের চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ছয়টি দোকান ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ওসি মো. আরিফুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

LEAVE A REPLY